মানব দেহের অলৌকিক রহস্য | manob deher alokito rohossho compressedpdf | হারুন ইয়াহিয়া | eBook oNline


মানব দেহের

অলৌকিক রহস্য


হারুন ইয়াহিয়া

অনুবাদঃ ডা. মোঃ জাহিদ হাসান


প্রকাশনায়

আইসিএস পাবলিকেশন ৪৮/১-এ, পুরানা পল্টন ঢাকা-১০০০


প্রথম প্রকাশ

এপ্রিল ২০১০ জমাদিউস সানি ১৪৩১ হিজরি

বৈশাখ ১৪১৬ বাংলা


প্রচ্ছদ ও অংকরণ

আইসিএস কম্পিউটার


মূল্য : ১০০ টাকা. free


গ্রন্থকার পরিচিতি

লেখালেখি করেন হারুন ইয়াহিয়া নাম নিয়ে। যদিও তার আসল নাম আদনান ওকতার। আদনান ওকতার ১৯৫৬ সালে তুরস্কের আঙ্কারায় জন্মগ্রহণ করেন। আঙ্কারাতেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়। উচ্চ শিক্ষার জন্য তিনি ইস্তাম্বুলের মিমার সিনান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং এখান থেকেই উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তার লেখালেখির শুরু ১৯৮০ সাল থেকে। সে সময় থেকেই তিনি সৃষ্টিকর্তার প্রতি মানুষের বিশ্বাস, বিজ্ঞানের তথ্য সম্বলিত বই এবং বিভিন্ন সময় চলমান রাজনীতি ও সমাজ দর্শন নিয়েও লেখালেখি করেন। তবে যে কারণে হারুন ইয়াহিয়া বিখ্যাত তা হল ডারউইনের বিবর্তনবাদকে ভুল প্রমাণিত করা এবং ফ্যাসিজম ও কমিউনিজমের সাথে ডারউইনের তত্ত্বের সম্পর্ক উদ্ঘাটন করা।


হারুন ইয়াহিয়ার রচনাগুলো এখন পর্যন্ত বিশ্বের ৪১ ভাষায় অনূদিত হয়েছে। তার সমস্ত লেখালেখিকে একত্রিত করলে তার পরিমাণ দাড়ায় ৪৫,০০০ এর বেশি পৃষ্ঠা এবং সাথে রয়েছে ৩০,০০০ এর বেশি ব্যাখ্যা ।


হারুন ইয়াহিয়ার নামটি দু'জন নবীর নামের আদ্যক্ষর দিয়ে তৈরি। হযরত হারুন (আ) এবং হযরত ইয়াহিয়া (আ) এ দু'জন নবী যারা মানুষের বিশ্বাসের স্বল্পতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের নাম থেকে তিনি এই ছদ্মনাম বেছে নিয়েছেন। বইয়ের কাভারে রাসূল (সা) -এর যে সিলমোহর রয়েছে তা প্রতীকী, যা বইয়ের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সিলমোহরটি কুরআন এবং হযরত মুহাম্মদ (সাঃ) যে শেষ নবী ছিলেন তা স্মরণ করিয়ে দেয়। তার প্রত্যেকটি লেখাই কুরআন ও সুন্নাহর আলোকে রচিত। তিনি নাস্তিকতাবাদ বা ধর্মহীনতার বিরুদ্ধে তার লেখনী দিয়ে সংগ্রাম করে চলেছেন। তার প্রত্যেকটি লেখার উদ্দেশ্যই হচ্ছে বাতিল মতবাদকে ভ্রান্ত প্রমাণিত করে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছানো এবং সাথে সাথে আল্লাহর অস্তিত্ব ও তার উপর অবিচল বিশ্বাস এবং পরকালের দিকে মানুষকে উৎসাহিত করা।


সারাবিশ্বেই হারুন ইয়াহিয়ার বইয়ের পাঠক রয়েছে। এরা ভারত হতে আমেরিকা, ইংল্যান্ড হতে ইন্দোনেশিয়া, পোল্যান্ড হতে বসনিয়া, স্পেন থেকে ব্রাজিল, ফ্রান্স হতে বুলগেরিয়া এমনকি জার্মান পর্যন্ত বিস্তৃত। তার কিছু কিছু বই ইংরেজি, ফ্রান্স, জার্মান, স্পেনিশ, ইতালিয়ান, পর্তুগীজ, উর্দূ, আরবি, চাইনিজ, হুসা, দ্বিভী (মৌরিটাসের জনগণের ভাষা), রাশিয়ান সার্বো-ক্রোট (বসনিয়ার ভাষা), পোলিশ, মালয়, তার্কিশ, ইন্দোনেশিয়া, বাংলা, দানিশ এবং


সুইডিশ ভাষায় পাওয়া যায়।


তার বইগুলো সৃষ্টিকর্তার প্রতি মানুষের বিশ্বাসকে শানিত করতে এবং বিশ্বাসের গভীরে পৌঁছাতে সহায়তা করে। সমগ্র বিশ্বে বইগুলো প্রশংসিত হয়েছে। তার বইগুলোতে একাধারে রয়েছে পাণ্ডিত্যের ছাপ, সর্বাধুনিক তথ্য এবং লেখনীর স্বতন্ত্র বৈশিষ্ট্য। কিন্তু এতকিছুর পরও বইগুলো সুখপাঠ্য ও সাধারণ মানুষের বোঝার পক্ষে সহজসাধ্য। যারা তার এই বইগুলোকে মনোযোগ দিয়ে অধ্যয়ন করবে এবং আত্মস্থ করবে তারা অবশ্যই ধর্মহীনতা, নাস্তিকতা ও বস্তুবাদ ত্যাগ করে বিশ্বাসী হতে বাধ্য। এই ধরনের যুগোপযোগী বইয়ের জন্য হারুন ইয়াহিয়াকে জানাই আন্তরিক মোবারকবাদ।


এতে কোন সন্দেহ নেই যে, তার লেখনীতে রয়েছে কুরআনের গভীর জ্ঞানের ছাপ এবং তার লেখার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মনের ভেতরের দ্বন্দ্ব অবিশ্বাসকে দূর করে আল্লাহর পথে আহ্বান করা। ইন্টারনেটে তার বই এবং ডকুমেন্টারীগুলো ফ্রি পাওয়া যায়। যেহেতু ব্যবসা তার মূল উদ্দশ্য নয়, তাই তিনি চান মানুষ বেশি করে ধর্ম সম্পর্কে জানুক এবং প্রচার করুক। যা প্রত্যেক বিশ্বাসীর উপর আল্লাহর প্রদত্ত অর্পিত দায়িত্ব। তার উল্লেখযোগ্য কিছু রচনা হচ্ছে- The new Masonic Order. The Knight Templars, Israel's Policy of World Domination, Communism in Ambush, The Bloody Ideology of Darwinism. Holocaust Violence, The Values of the Qur'an, Romanticism: A Weapon of Satan, Signs From the Qur'an. Signs of the Last Day. The Prophet Musa (as). The Prophet Yusuf (as). The Prophet Ibrahim (as). The Prophet Muhammad (saas), Allah is known Through Reason, The Creation of the Universe. The Miracle in the Cell. The Miracle in the Mosquito. The Secrets of DNA ইত্যাদি। ইন্টারনেটে তার সাইটের ঠিকান www.harunyahya.com আল্লাহপাক তার এই কাজের জন্য তাকে উত্তম পুরস্কার জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই কামনাই করছি।



Comments